NID তথ্য সংশোধন আবেদন জেনারেটর (ফরম-২)
জাতীয় পরিচয়পত্র বা তথ্য-উপাত্ত সংশোধনের অফিশিয়াল আবেদনপত্র তৈরি করুন
আবেদনের তথ্য পূরণ করুন
সংশোধনের তথ্য (পুরাতন ও নতুন):
আবেদনকারীর যোগাযোগের বিবরণ:
ফরম-২
[প্রবিধান ৪ দ্রষ্টব্য]
জাতীয় পরিচয়পত্র বা তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন
ক্রমিক নম্বর : (অফিস কর্তৃক পূরণীয়)
১। জাতীয় পরিচয়পত্রধারীর-
(ক) নাম
(খ) জাতীয় পরিচিতি নম্বর (NID):
২। আঠারো বৎসরের কম বয়স্ক/আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে, আইনানুগ অভিভাবকের -
(ক) নাম
(খ) জাতীয় পরিচিতি নম্বর (NID):
৩। জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য-উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে (অপ্রয়োজনীয় অংশ কাটিয়া দিন):
| বিষয় | বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য-উপাত্তে বিদ্যমান তথ্য |
চাহিত সংশোধিত তথ্য | সংযুক্ত দলিলাদি/মন্তব্য |
|---|---|---|---|
| (ক) নাম (বাংলা) | |||
| (খ) নাম (ইংরেজি) | |||
| (গ) পিতার নাম | |||
| (ঘ) মাতার নাম | |||
| (ঙ) স্বামীর নাম | |||
| (চ) জন্মতারিখ | |||
| (ছ) ঠিকানা | |||
| (জ) রক্তের গ্রুপ | |||
| (ঝ) অন্যান্য |
৪। জমাকৃত ফি এর পরিমাণ (১১ এর উপ-প্রবিধান (১) এর ক্রমিক নং ১ বা, প্রযোজ্য ক্ষেত্রে, ২ এ উল্লেখিত ফি অনুসারে):
৫। প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রশিদ :
৬। আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ:
আইনানুগ অভিভাবকের স্বাক্ষর/টিপসই (প্রযোজ্য ক্ষেত্রে)
নামঃ
ঠিকানাঃ
মোবাইল নম্বরঃ
ই-মেইল (যদি থাকে):
আবেদনকারীর স্বাক্ষর/টিপসই
নামঃ
ঠিকানাঃ
মোবাইল নম্বরঃ
ই-মেইল (যদি থাকে) :
অংশ - খ (ফরম-২)
জাতীয় পরিচয়পত্র প্রদানের রশিদ
[প্রবিধান ৪ (৪) (ঘ) দ্রষ্টব্য]
ক্রমিক নম্বর :
| (১) আবেদনকারীর নাম এবং জাতীয় পরিচিতি নম্বর | : | |
| (২) প্রযোজ্য ক্ষেত্রে, আইনানুগ অভিভাবকের নাম এবং জাতীয় পরিচিতি নম্বর | : | |
| (৩) আবেদনের তারিখ | : | |
| (৪) পরবর্তী যোগাযোগের তারিখ/জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ | : |
(সিলমোহর)
...................................
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর
আবেদনকারীর জন্য নির্দেশাবলী
- আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর স্বাক্ষর কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্তে আবেদনকারীর স্বাক্ষরের অনুরূপ হইতে হইবে।
- আঠারো বৎসরের কম বয়স্ক কিংবা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে, আইনানুগ অভিভাবক অত্র আবেদনপত্রে স্বাক্ষর করিবেন এবং আবেদনপত্রের সহিত উক্ত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হইবে।
- প্রবিধান ১১ এর উপ-প্রবিধান (১) এর ক্রমিক নং ১ বা, প্রযোজ্য ক্ষেত্রে, ২ এ উল্লিখিত ফি ও উহাতে বর্ণিত পদ্ধতি অনুসারে জমাদানের পর উহার রশিদ সংযুক্ত/তথ্যাদি প্রদান করিতে হইবে।
- আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্রধারীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দিতে হইবে।
- আবেদনপত্র দাখিলের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনের বিষয়ে আবেদনকারীর ব্যক্তিগত শুনানি গ্রহণ করিবেন এবং ব্যক্তিগত শুনানি গ্রহণ করিয়া সন্তুষ্ট না হইয়া উক্ত আবেদন নামঞ্জুর করিলে উক্ত নামঞ্জুরের আদেশ প্রাপ্তির তারিখ হইতে ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারী বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবক উক্ত আদেশের বিরুদ্ধে কমিশন বরাবর আপিল করিতে পারিবেন।
-
জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, উক্ত সংশোধনের স্বপক্ষে, ক্ষেত্রমত, নির্বর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হইবে, যথা:-
(ক) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র;
(খ) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও);
(গ) অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিননামার সত্যায়িত অনুলিপি;
(ঘ) নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/এমপিও/ড্রাইভিং লাইসেন্স, যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য) ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি;
(ঙ) ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি। - বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করিতে চাহিলে, তাহাকে কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র এবং পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- পিতা/মাতার নামের পূর্বে "মৃত" অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদ বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।
- ঠিকানা (বাসা/হোল্ডিং/গ্রাম/রাস্তা/ডাকঘর) সংশোধনের ক্ষেত্রে, সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে, উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।
- শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- টিআইএন/ড্রাইভিং লাইসেন্স নম্বর/পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে সংশ্লিষ্ট সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে, উপযুক্ত সনদ, দলিল ইত্যাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
- আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপিসমূহ নির্বর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন: (ক) সংসদ সদস্য, (খ) স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, (গ) গেজেটেড সরকারি কর্মকর্তা, এবং (ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
- অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
অংশ-ক (ফরম-২)
প্রাপ্তিস্বীকার রশিদ
[প্রবিধান ৪(৩) দ্রষ্টব্য]
| (১) আবেদনকারীর নাম এবং জাতীয় পরিচিতি নম্বর | : | |
| (২) প্রযোজ্য ক্ষেত্রে, আইনানুগ অভিভাবকের নাম এবং জাতীয় পরিচিতি নম্বর | : | |
| (৩) আবেদনের তারিখ | : | |
| (৪) বায়োমেট্রিকস ফিচার প্রদানের নিমিত্ত উপস্থিতির স্থান, তারিখ ও সময় | : |
(সিলমোহর)
...................................
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর